ঢাকা: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত হবে।
অত্যন্ত অসুস্থ অবস্থাতেই তিনি কারাবন্দী স্ত্রীকে দেখতে গিয়েছিলেন।
২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দিপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
ডা. দীপু মনির স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।
দীপু মনির স্বামী প্রখ্যাত ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সাহেব এতোটাই পরিচ্ছন্ন মানুষ যে স্ত্রী এমপি/মন্ত্রী হওয়া সত্ত্বেও কেউ কখনো তাঁকে মিডিয়াতে দেখতে পায়নি।
দীপুমনি একজন সজ্জন ব্যক্তি। অথচ তাঁকেই শাস্তি পেতে হচ্ছে। আজ স্বামীর শেষ সময়টাতেও তাঁর পাশে দীপু মনি উপস্থিত থাকতে পারলেন না।এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে?
