ঢাকা: দীপু মনির স্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আওয়ামী লীগ।

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর প্যারোলে মুক্তির বিষয়টি নিষ্পত্তির পর।

জানা গিয়েছে, এ বিষয়ে আবেদন করতে তাঁর আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে রয়েছেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

দিপুমনিকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার পর থেকেই স্ত্রীকে দেখার এক অদ্ভুত টান ছিল তৌফিক নেওয়াজের।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী।

ভীষণ অসুস্থ ছিলেন তিনি। এই অসুস্থ শরীর নিয়েও হুইলচেয়ারে করে বারবার ট্রাইব্যুনালে ছুটে আসতেন—শুধু একবার প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখবেন বলে।

কতটা মায়া থাকলে মানুষ নিজের শরীরের কষ্ট ভুলে এমন করে ছুটে আসে! ভেবেছিলেন স্ত্রীকে নিয়ে আবারো হয়তো সংসার করতে পারবেন। কিন্তু সেই অপেক্ষারও অবসান হলো।

যে মানুষটি অসুস্থ শরীর নিয়ে স্ত্রীকে দেখতে ট্রাইব্যুনালে আসতেন, সেই মানুষটিই আজ নেই। আর কোনোদিন হুইল চেয়ারে করে তাঁকে সেখানে দেখা যাবে না।

২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। চলাফেরায় ভরসা ছিল হুইলচেয়ার। কিন্তু শরীরের দুর্বলতা তার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

ভাগ্যের নির্মম পরিহাস। স্বামী চলে গেলেন চিরতরে, স্ত্রী রয়ে গেলেন কারাগারের দেয়ালের ভিতর।

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তাঁর মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *