ঢাকা: দেশে নাকি জঙ্গী নেই? মন্ত্রীসাহেবরা তো দেখি মুখে টেপ লাগিয়ে রেখেছেন জঙ্গী সন্ত্রাসীদের ব্যাপারে!?

তাহলে এই যে জঙ্গী, সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে, জায়গায় জায়গায় বোমা উদ্ধার হচ্ছে এরা রাখে কারা?

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সদস্যসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

গ্রেফতার তিন সন্ত্রাসীরা কারা?

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী চুয়া সেলিম, চাঁদ উদ্যানের শীর্ষ কিশোর গ্যাং লিডার মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় ও রতন ওরফে বোমা রতন।‎‎

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বছিলা র‍্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে তথ্য দেন র‍্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

‎তিনি বলেন, জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ মাদক কারবারি ৩৬ মামলায় অভিযুক্ত এবং হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

৩৬ মামলায় অভিযুক্ত! ভাবতে পারেন?

তার কাছে বিদেশি অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে।

চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

রাজধানীর জেনেভা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাশাপাশি মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে চাঁদ উদ্যান থেকে গ্রেফতার করা হয়।

এবং আরেক সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতনকে মোহাম্মদপুরের বিজলী মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।

এই চুয়া মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারিসহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক।

আলোচিত সন্ত্রাসী বোমা রতন দীর্ঘদিন যাবৎ গজনবী রোড, বছিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রকে নেতৃত্ব দিয়ে আসছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *