ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশু মারা গিয়েছে। এই নিয়ে দেশে হামে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে।
আজ, শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এবং ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মারা যাওয়া ৯২৮ জনের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে।
এই সময় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। একই সময়ে মোট ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
