ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী।
মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন এবং একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান।
শপথ নেওয়ার পর নতুন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন:
– ড. আবদুল মঈন খান (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী)
– ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (তথ্য ও সম্প্রচার মন্ত্রী)
– সাচিং প্রু জেরী (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী)
– এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী)
– হুমায়ুন কবির (পররাষ্ট্র প্রতিমন্ত্রী)
– মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম প্রতিমন্ত্রী)।
