চট্টগ্রাম: চট্টগ্রামে একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে।

চট্টগ্রাম নগরীতে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক ব্যাংকার এবং ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন এমন খবর পাওয়া গেছে।

তবে এটা কি আদৌ আত্মহত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা, হুমকি, হত্যা কোনটা?

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটে নগরের ডবলমুরিং থানার হাজীপাড়ার নিজ বাসার ড্রয়িংরুমে তিনি মাথায় গুলি করেন বলে নিহতের পরিবারের বরাত দিয়ে জানায় পুলিশ।

তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

নিহত শাহিদ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। ২০২৫ সালে সেপ্টেম্বরে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা পদ থেকে তিনি ইস্তফা দেন। এবং তিনি একজন আইনজীবীও ছিলেন।

বোঝাই যাচ্ছে তাঁর ক্যারিয়ার ভালো।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

জানা গিয়েছে, তাঁর সংসারে দুটো বাচ্চা আছে, এবং স্ত্রীও সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় এমন ঘটনা আশ্চর্যজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *