চট্টগ্রাম: বাড়িতে মশার লার্ভা পেলে জরিমানা করা হচ্ছে। চট্টগ্রামের উত্তর আগ্রাবাদে বাড়িতে মশার লার্ভা পাওয়ায় এক বাড়িওয়ালাকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা অনাদায়ে তাঁকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

রবিবার (২৩ আগস্ট) ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়াপাড়ায় খোকনের বাড়িতে এই অভিযান চালানো হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি চালায়।

অভিযানে অসচেতনভাবে মশার লার্ভা উৎপাদন ও জনজীবন হুমকিতে ফেলার দায়ে সিটি করপোরেশন আইন-২০০৯ এর ৯২ ধারায় বাড়িওয়ালাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেঙ্গু নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। আগস্ট মাসে আক্রান্তের হার ইতিমধ্যে জুলাইয়ের চেয়ে ২৭% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সামনে সংক্রমণ আরও বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এখন অবধি প্রায় ১১ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যেখানে পুরো জুলাই মাসে এই সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন। এই মাসে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৩, যা জুলাইয়ে ছিল ৩৬।

মাস তো আরো বাকি আছে ১০ দিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *