ঢাকা: ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের ঐতিহাসিক ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩৪ লাখ মার্কিন ডলারে (প্রায় ৪১.৭ কোটি টাকা)।

যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে শনিবার বলটি বিক্রি হয়। তবে প্রত্যাশা ছিল প্রায় ১ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

সেই ম্যাচে ব্যবহৃত আসল Adidas Azteca ফুটবলটিই বিক্রি হয়েছে।

৪ কোটি মানুষের দেশ আর্জেন্টিনার কাছে এই বলটি অমূল্য, আর ফুটবলপ্রেমীদের কাছে এটি এক টুকরো জীবন্ত ইতিহাস!

মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে হাত দিয়ে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

পরে গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করা ওই গোল নিয়ে সাংবাদিকদের ম্যারাডোনা বলেছিলেন, এটি ছিল ‘খানিকটা ম্যারাডোনার মাথা আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে করা।

নিলামের আগে বার্তা সংস্থা রয়টার্সকে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলেন, ‘এটি সম্পূর্ণ অনন্য এক বস্তু। নির্দ্বিধায় বলা যায়, ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত থাকা সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্মারক এটি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *