ঢাকা: দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জন মারা গিয়েছে।
তাদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।
সরকারি হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৩৯ জনের মৃত্যু হল। এবং এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
এখনো পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আজ, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ১১৪৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
