ব্রাহ্মণবাড়িয়া: ব্যাংকে কোনো নিরাপত্তা নেই গ্রাহকদের। কারো টাকা চুরি হয়ে যাচ্ছে, কেউ ব্যাংক থেকে টাকা না তুলতে পারায় মায়ের চিকিৎসা করাতে পারছেন না, কোথাও কর্মকর্তারা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন…! কী সুন্দর চলছে একটা দেশ!

এবার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা একজন গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এই ঘটনাটি ঘটে। ব্যাংকের গ্রাহকরা কার্যত আতঙ্কিত হয়ে পড়েন।

জানা গিয়েছে, সকাল ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার লিখছিলেন।

আর এই সুযোগটা কাজে লাগানো হয়। এই সময় চোর চক্রের এক সদস্য কৌশলে কাউন্টারের সামনে থেকে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।

সূত্র জানায়, গ্রাহকের বেশে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ চোরকে শনাক্তের চেষ্টা করছে। কিন্তু চোর যতদিনে ধরা পড়বে ততদিনে এই টাকা হয়তো তার পেটে গিয়ে হজম হয়ে যাবে।

মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘটনাটি ঘটে যায়।

সোনালী ব্যাংক কুমারশীল মোড় শাখার ব্যবস্থাপক বলেন, “আমাদের সবার চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি। প্রশাসনের সহযোগিতায় দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের আশা করছি।”

যে ব্যক্তির টাকা চুরি হয়েছে তাঁর ছেলে ফেসবুকে সবার সহযোগিতা কামনা করেছেন।

পুরো বিষয়টি জানান তিনি।

“সবার সহযোগিতা কামনা করছি — আমার বাবার টাকা চুরি হয়েছে”!

ঘটনার প্রায় ৭ ঘণ্টা হয়ে গেছে (এখন তো আরো ঘন্টা হয়ে গেছে), কিন্তু এখনো পর্যন্ত টাকার বা জড়িত ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি লেখেন, ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। ভিডিওতে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যাচ্ছে।

আমি এখন কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব নিয়ে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *