ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

এই বাংলাদেশে কোনো ঘটনার সাথে রাজনীতির যোগসূত্র উড়িয়ে দেয়া যায় না। সরকার যখনই একটু এদিক ওদিক দেখে তখনই গ্রেপ্তার করে। প্রতারণার মামলা কতটা সত্যি মিথ্যা তা আদতে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের পর তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এবং মামলায় বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানাও করে আদালত।

ওই রায়ের পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেটি কার্যকর করতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলায় ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।

মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি নাকি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।

পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন বাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *