ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশুর আরো নতুন করে মৃত্যু হয়েছে। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫০।

আজ বুধবার, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে।

একই সময়ে আরও ৭৩ জনের দেহে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *