Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়া: তৌহিদি জনতা নামক কুলাঙ্গাররা সবখানে আছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তৌহিদী জনতার অবস্থানের জন্য ঈদে মিলাদুন্নবী (সা.) পালনকারীদের কয়েকটি এলাকায় প্রবেশে বাধার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

ওরা ভুলে যায়, এই রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

বাংলাদেশের সংবিধান ও সংবিধানের সাথে বিরোধ নেই এমন আইন ও নীতিমালার দৃষ্টিতে বেআইনী বা অবৈধ নয় এমন সমস্ত বিশ্বাস, মত ও পথের অস্তিত্ব এবং চর্চা এই রাষ্ট্রে থাকবে।

অন্য কারও ক্ষতি না করে প্রত্যেক নাগরিকের অধিকার আছে তাঁদের নিজস্ব কৃষ্টি লালন ও পালন করার।

তৌহিদি জনতা নববর্ষ বন্ধ করবে, তৌহিদি জনতা মব করবে, নৌকাবাইচ বন্ধ করবে! ওদের অ্যালার্জি অনেক।

ইউনূসের ইন্টেরিম থেকে সূফি তথা নরম ও সাংস্কৃতিক ইসলামের ধারক বলে পরিচিত মাজারগুলোতে একের পর এক আক্রমণ হয়েছে।

মাজার বা দরবারে তাদের হিংস্রতা খুব চলে!
অনেকগুলো দরিদ্র মানুষের থাকা খাওয়ার স্থান এই মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ‘তৌহিদি জনতা’ নামের মব শয়তান।

কিন্তু ওদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না।

তাজা মানুষ তো এরা হত্যা করেছেই, কবরের লাশ উঠিয়ে ফের তাকে পিটিয়ে এদের জিঘাংসা চরিতার্থ করেছে যা সম্পূর্ণ ইসলামবিরোধী আচরণ।

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসন তৌহিদি জনতাকে রুখতে ব্যর্থ।

ঠিক এভাবেই ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী (স) পালনের বিরুদ্ধে প্রকাশ্যে শো ডাউন করেছে একপাল এই বখাটে।

শহরের কয়েকটি এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *