ঢাকা: বিরল আংশিক চন্দ্রগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। যারা আকাশ সম্পর্কে আগ্রহী তাঁদের জন্য সুখবর।

আকাশপ্রেমীরা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছেন। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃষ্ঠ ঢেকে ফেলবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সময়ের পার্থক্যের কারণে ২৭ থেকে ২৮ আগস্ট বিভিন্ন দেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

নাসার তথ্য বলছে, গ্রহণের সর্বোচ্চ পর্যায় হবে ২৮ আগস্ট প্রায় ০৪টা ১২ মিনিটে (GMT), অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিট।

প্রতিবেদনে জানানো হয়, আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে পুরো গ্রহণটি দেখা যাবে। ইউরোপ ও আফ্রিকার কিছু এলাকায় চাঁদ ওঠা বা অস্ত যাওয়ার সময় গ্রহণের একটি অংশ দৃশ্যমান হবে।

তবে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। ফলে চাঁদের সামান্য একটি অংশ পৃথিবীর সবচেয়ে গাঢ় ছায়া বা আমব্রার বাইরে থাকবে।

পুরো গ্রহণ পাঁচ ঘণ্টার বেশি সময় স্থায়ী হলেও লালচে রূপটি দেখা যাবে তুলনামূলকভাবে অল্প সময়। মেঘমুক্ত আকাশ থাকলে এটি খালি চোখে দেখা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *