চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পাঁচটি শিশুর।
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে ডুবে প্রাণ হারিয়েছে ৫ শিশু। পাঁচটি শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২ টা ৪৫ নাগাদ উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার ‘মরা নদী’তে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় একজন বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি।
পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ জানান, শুক্রবার দুপুরে কয়েকজন শিশু মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
