ঢাকা: নেপালের ঘটনা মূলত একদম সামনে থেকে যারা দেখেছেন, তাঁরা সবচেয়ে বেশি জানেন এর ভয়াবহতা। যারা বেঁচে আছেন তাঁরা মৃত্যু ছুঁয়ে বেঁচে আছেন।
নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। হয়তো আরো বেশিও হতে পারে।
এর মধ্যে নেপালেই প্রাণ হারিয়েছেন ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
বিভিন্ন দেশের পর্যটক নিখোঁজ রয়েছেন। পরিবারে হাহাকার।
বুধবার চীন সীমান্তের কাছে হিমবাহ ধসে বরফ ও পাথরের স্তূপ নেমে আসার পর সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের রাসুয়াসহ মধ্যাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্যায় ওই অঞ্চলের সড়ক, সেতু, ঘরবাড়ি এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলো ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের কোনো হদিস পাওয়া যায়নি।
মৃতদেহ শনাক্ত করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ। কাদার নিচে পরে আছে লাশ! মর্মান্তিক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ শনাক্তকরণে সাহায্যের জন্য ভারত থেকে একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল কাঠমান্ডু পৌঁছানোর কথা রয়েছে।
তারা মূলত ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে পরিচয়হীন মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ করবে।
