ঢাকা: সড়ক দুর্ঘটনা তো এই দেশে মানুষের প্রতিদিনের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যায়।
সড়ক দুর্ঘটনার কবলে এবার অভিনেত্রী তাসনুভা তিশা। আজ (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরবের নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাঁর গাড়িতে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
যদিও ভাগ্যক্রমে এই ঘটনায় তাসনুভা তিশাসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।
জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পর নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান হঠাৎ তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
সজোরে ধাক্কা দিয়েই ভ্যানটি ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে যায়।
এই দুর্ঘটনায় তাসনুভা তিশার গাড়ির সামনের বাম্পারের অল্প কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর গাড়ির নম্বর ঢাকা মেট্রো-গ-২০৮১৫১।
এবং দুর্ঘটনার ঘটিয়ে পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ম-১১২৭৯৩ বলে জানা গেছে।
পুলিশ ভ্যানটিকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি।
জানতে পারা গিয়েছে, স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট ওই পিকআপ ভ্যানের মালিকপক্ষের একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।
দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
