ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই তথ্য ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা, সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এই সময়ে ৩৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২১৮ জনে।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছরে মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।
