ঢাকা: সন্ত্রাসী, জঙ্গীর পদচারণায় এই বাংলাদেশ কম্পিত। তারপরেও শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো আফশোস? কোনো তৎপরতা?
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) রাতে গেন্ডারিয়ার একটি অফিসে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)।
সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে সেই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারির কোনো খবর আমরা এখনো পাইনি।
