ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশে হাম এবং হামের উপসর্গে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩।
এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছে। এই সময় ৯৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৩১২ জনে।
