জামালপুর: আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো দেশে। এতে মোট চারজনের প্রাণ গেলো।
জামালপুরে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছানো মাত্রই অন্য দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে একেবারে। এবং বাসটি উল্টে রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনাস্থলেই মারা যান চারজন।
আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
