মাদারীপুর: জঙ্গী, সন্ত্রাসীতে ভরে গিয়েছে দেশটা। প্রতিদিন বোমাতঙ্ক, হত্যা চলছেই।
এবার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় একটি মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ ঘটলো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের পাশের ওই ঘরে বিস্ফোরণে টিনের বেড়া উড়ে যায় একেবারে।
জানা গিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। আটক করেও আর কী হবে? ৫ আগস্টের পর বড় বড় সন্ত্রাসী, জঙ্গীদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? শীর্ষ সন্ত্রাসীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।
উক্ত বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
জানা গিয়েছে, মসজিদের ইমাম আকাশ হাওলাদার নাকি অসুস্থ। গত পাঁচ দিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় আছেন।
তিনি বর্তমানে মসজিদে নেই। ইমামের থাকার ঘরের চাবি মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ওলিল আকনসহ মসজিদ কমিটির তিন সদস্যের কাছে ছিল।
বিকট ভাবে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন মসজিদের সামনে জড়ো হয়ে যান।
কীভাবে কী ঘটলো পুলিশ কিছুই বলছে না।
উল্লেখযোগ্য যে, এর আগেও ১৫ আগস্ট কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসাটির পাঁচ শিশুশিক্ষার্থী আহত হয়।
