ঢাকা:শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আগামিকাল তথা ৪ সেপ্টেম্বর।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজকেই সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।

দেশের সনাতনীরা যখন প্রাণভয়ে প্রতিদিন বসবাস করেন, রাতে ঘুমটাও ঠিকমতো হয় না, এই বুঝি মেরে ফেললো! সেই জায়গায় দাঁড়িয়ে সম্মানী বিতরণের বিষয়টা উপহাস ছাড়া আর কিচ্ছু না।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। তিনি বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *