ঢাকা: নেপালের পাশে সামান্য হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ!
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আহ্বান জানিয়েছিলেন নেপালের বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে এই সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অনুদানের বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নেপালের ভোতেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে আছে।

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধস এবং আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন এলাকায় দুর্যোগের পর এখন পর্যন্ত ১১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩৯১৬ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *