ঢাকা: দেশে এখন যত্রতত্র পড়ে থাকে লাশ। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিলো একটি মৃতদেহ। অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যতটুকু জানা যাচ্ছে, মরদেহটি স্কচটেপ মোড়ানো অবস্থায় পড়েছিলো। আজ, শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, একটি লাশ পড়ে থাকতে দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে স্কচটেপ পেঁচানো ছিল।
কে কাকে হত্যা করলো, এখনো কোনো হদিশ নেই।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এবং লাশের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
