ঢাকা: রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অটোচালককে মাথায় ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মাত্র ১৫০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ঘটে গেলো হত্যাকাণ্ড।

আগের পরিচিত রনির (২৫/২৬) সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ। ঘটনার পরেই স্থানীয়রা রনিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।

জানা গেছে, বর্তমানে সে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে কামারভোগ এলাকায় গিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দেলোয়ার ও রনি পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। ওই টাকা ফেরত চাইলেই বাঁধে গণ্ডগোল।

টাকা চাইলে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন।

ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *