ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরো একজনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে সন্দেহজনক এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ জন।

এদিন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা হচ্ছে ১৯ হাজার ৫৬৭ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *