ঢাকা: I have a plan. এভাবেই চলছে বাংলাদেশ। একদিকে দেশ ডুবে গিয়েছে অন্ধকারে, কল কারখানা সব বন্ধ। বিদ্যুৎ নেই গ্যাস নেই কারখানা নেই, শ্রমিকের কান্না, এভাবেই চলছে দেশ।

আরেক ঘটনা ঘটে গেলো। বাড়িতে মিটার নেই, বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি। অথচ
ভুতুড়ে বিল এসে পড়েছে ৬৯২ টাকার। এই কী কাণ্ড?

তবে কাণ্ড নয়, বিল নিয়ে দেশে প্রচুর অভিযোগ রয়েছে। গ্রাহকরা বলছেন, কারেন্ট থাকে না, তারপরেও বিল আগের তুলনায় তিন ডাবল বেশি আসে, এইসব কেন হচ্ছে? অথচ বিদ্যুৎমন্ত্রী তো কিছুই জানেন না।

নিমাই চন্দ্র সরকারের ঘটনায় হতবাক সবাই।

নতুন মিটারের জন্য আবেদন করার পর সংযোগ দেওয়ার আগেই এমন বিল পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার।

মিটার স্থাপন ও বিদ্যুৎ ব্যবহার শুরুর আগেই বিল তৈরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

কীভাবে কী ঘটছে ভুক্তভোগীরা কিছুই বুঝতে পারছেন না।

উক্ত ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়।

ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার জানান, তাঁর বাড়িতে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেন।

কিন্তু নতুন মিটার স্থাপন বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকার একটি বিল এসেছে।

বিদ্যুৎ ব্যবহার না করেই কিভাবে বিল তৈরি হয়ে গেলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *