Oplus_131072

ঢাকা: জন্মাষ্টমীর দিনটি ভক্তদের উচ্ছ্বাস, ঢাক-ঢোলের তালে কৃষ্ণনাম আর ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ।

শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে এই বর্ণাঢ্য আয়োজন যেন ভক্তি, আনন্দ ও সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলা।

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শ্রীকৃষ্ণ শুধু আরাধ্য নন, তিনি সনাতনীদের অনুপ্রেরণার উৎস। তাঁর বাণী জগতের বাণী, জীবনে এগিয়ে চলার বাণী, দুষ্টের দমন করার বাণী।

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, শ্রীশ্রী গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রীমদ্ভাগত পাঠ, সন্ধ্যায় আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সনাতনীরা অংশ নেন এই পবিত্র কর্মযজ্ঞে।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। গীতাযজ্ঞ পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।

উৎসবের মূল অনুষঙ্গ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা বলে শোভাযাত্রা। রঙিন শোভাযাত্রা দেখা যায়।

শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের কারাগার, রাম-সীতা, লব-কুশসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। শিশুরা দারুণ উপভোগ করে সব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *