চট্টগ্রাম: ​খুবই দুঃখজনক একটি সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

চোখের নিমিষে একটি পরিবারের সাজানো গোছানো সংসার কীভাবে ধ্বংস হয়ে গেলো, তা এই ঘটনা না দেখলে বিশ্বাস করা কঠিন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সরকারের মানবিক দায়িত্ব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এই ঘটনাটি ঘটে।

বিভৎস এই অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত তিন পরিবার হলো ওই বাড়ির বাসিন্দা আপন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথ। ঘটনায় পাশের দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাড়ির বাসিন্দা দুলাল কান্তি নাথ বলেন, ‘সন্ধ্যার পর হঠাৎ বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিন ভাইয়ের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।’

ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী বলেন, ‘আমাদের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। তখন ঘরে কেউ ছিল না। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যেতে দেখে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাস্তা ভাঙা ও সরু হওয়া এবং ইন্টারনেটের তার থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে তিন পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

তবে আদতেই কি বিদ্যুতের শর্টসার্কিট নাকি এটা পরিকল্পিতভাবে করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এটি সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *