নারায়ণগঞ্জ: যে কোনো ঘটনায় সময়ের ব্যবধান দেখাটা অবশ্যই জরুরি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনকে ঘিরে সম্প্রতি সৃষ্টি হওয়া আগাম স্বাক্ষর বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আর এতে পুড়েছে সব নথিপত্র। আগুনে কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, এসিসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে গেছে।
দুটি ঘটনার সময়ের ব্যবধান কম হওয়ায় প্রশাসনিক মহলসহ বিভিন্ন পর্যায়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
ইচ্ছে করে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হলো না তো?
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন সদর ভূমি কার্যালয়কে কেন্দ্র করে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ নিয়ে সমালোচনা চলছিল, ঠিক সেই সময় ইউএনও কার্যালয়ে এই অগ্নিকাণ্ড।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ইউএনও কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই ইউএনও কার্যালয় থেকে একটি বিকট শব্দ শোনা যায়। পরে বাইরে থাকা স্থানীয়রা অফিস কক্ষে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি মনিটর, সেক্রেটারি টেবিল, ফলস সিলিংসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।
এই সবকটা জিনিস গুরুত্বপূর্ণ যে কোনো কিছুর প্রমাণ, নথির জন্য। এগুলোই ধ্বংস হয়েছে।
আগুনে কার্যালয়ে সংরক্ষিত কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, অগ্নিকাণ্ডকে শুধু ‘শর্টসার্কিট’ হিসেবে প্রাথমিক ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে
