ঢাকা: ম্যাডাম মোনামী এবার বুঝতে পেরেছেন শিবির কী জিনিস!
মোনামী ম্যাডামদের মত মানুষরাই কিন্তু শিবিরকে সবার সামনে ফেরেস্তা বানিয়েছে, ডাকসুতে প্রিভিলেজ দিয়েছেন কথা, পোস্ট কিংবা আকারে ইঙ্গিতে।
কারণে অকারণে গুপ্ত, পাকিস্তানিদের প্রশংসা করা ম্যাডামকে নিয়েই বদ শিবির সদস্যরা নোংরা গোপন ফ্যান্টাসি করেছে।
এরকম অতগুলো স্ক্রিনশট সামনে আসছে। ম্যাডাম তারপরেই রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দায় সেড়ে ফেলেছেন।
নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
তিনি বলেন, ঢাবির কয়েকজন ছাত্র যাদের মধ্যে একজন শিবিরের সমর্থক কিংবা শিবিরের সঙ্গে সম্পৃক্ত—ক্লাসের ছাত্রীদের নিয়ে নানা ধরনের আপত্তিকর ও অশালীন মন্তব্য লিখেছে। ওই হেনস্তার তালিকায় তিনিও রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার পোস্টের শেষে তিনি কোনো এক সময়ে ঢাবির শিক্ষকতা ছেড়ে দেয়ার ইঙ্গিত দেন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে তাঁর ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এইসব কথা বলেন।
মোনামী তাঁর পোস্টে আরো লেখেন, সারাদিন বাসা সিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম। একটা বাসা পরিবর্তন করে আরেকটা বাসা গুছিয়ে ওঠা কি পরিমান কস্টের কাজ, তা আর নতুন করে বলার দরকার নেই।
ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো, কোন দুঃখে আমি একটু ফেসবুকে ঢুকলাম….।এখানে চলছে আরেক কান্ড !!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র , তাদের মধ্যে একজন আবার শিবির সমর্থক অথবা শিবির করে, এরা ক্লাসের মেয়েদের নিয়ে অনেক আজে বাজে কথা লিখেছে। সঙ্গে এই হ্যারাসমেন্টের লিস্টে আমিও আছি।
আমি ফেসবুকে ঢুকে এই সম্পর্কে অবগত হলাম।
একজন ছাত্র থেকে তার/তাদের ডিটেইলস নিলাম, কম্পলেইন করার জন্য। সিদ্ধান্ত নিলাম আমার এন্ড থেকে যা যা করা যায়, to take measures against them, I will.
কিন্তু সকালটা হতে দিতে হবে তোহ!!! অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শুনানো হচ্ছে।
তাও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর, আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে???
এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। but all they need is an issue to harass a woman, regardless of who she is.
এদেরকে নাকি আমি আবার পড়াই!!! What a joke !!
Sometimes I truly feel that I must really badly desperately need this job and this earning, otherwise why continue teaching such people!?
I so wish I could switch jobs. Maybe someday I will.
(মনে মনে কেবল একটাই দোয়া করি আল্লাহর কাছে….. আল্লাহ আমাকে ধৈর্য দেন “)।
