ঢাকা: ঢাকার মিরপুরের দারুসসালামে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় গৃহবধূর স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। আব্দুল একজন বদ। সমাজের কালপ্রিট সে।
উক্ত ঘটনাস্থল থেকে ১টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এই ঘটনাটি ঘটে।
সূত্রে জানা গেছে, রবিবার ভোরে বাড়ির জানালা খোলা রেখে টিভি দেখছিলেন জেসমিন। ঠিক এই সময় জানালা দিয়ে সরাসরি তাঁকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে জেসমিনের ডান হাতে গুলি লাগে।
তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গ্রেফতার আব্দুল মান্নান একজন মাদক ব্যবসায়ী।
জানা গিয়েছে, অন্যকে ফাঁসাতেই নাকি নিজের স্ত্রীকে জানালার বাইরে থেকে গুলি করেন তিনি।
