চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালি থানার তিন পুলের মাথা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়েই নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে এখনো সঠিক জানা যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানা যায়নি।
