Oplus_131072

ঢাকা: দেশে ফের হিন্দু হত্যা। এবার মহেশখালী হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকার ঘটনা। শিল্পী রানী শীল নামে একজন হিন্দু মা’কে খুন করা হয়েছে। সরকার, পুলিশ কিচ্ছু জানে না।

৭ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে এই পৈশাচিক ঘটনাটি ঘটে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে নিজের বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে শিল্পী শীল খুন হয়ে গেলেন।

বর্বরোচিত ঘটনার পর থেকে এলাকা একদম নিস্তব্ধ হয়ে পড়েছে। ঘটনায় পুরো এলাকা জুড়ে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী প্রতিদিনের মতো বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন।

তাঁদের সন্তানরা পড়াশোনার সূত্রে চট্টগ্রাম ও ঢাকায় থাকায় বাড়িতে শিল্পী শীল একাই ছিলেন।

এই সুযোগে সন্ধ্যায় একদল জঙ্গী ঘরে ঢুকে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের ভাইপো জানান, খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারটি অত্যন্ত শান্তশিষ্ট ছিলো। কারো সঙ্গে তাঁদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না।

তবে নিহত শিল্পীর ছেলে শুভ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিপক্ষ এই নৃশংস হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ এখনো এই হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করেছে এমন খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *