চট্টগ্রাম: দেশে আরো একজন হিন্দু মেয়ের লাশ উদ্ধার! ঘটনা ঘিরে বাড়ছে রহস্য।
মাত্র ১৮ বছরের এই কিশোরীর সাথে কী ঘটেছিলো? আত্মহত্যা বলে তো সব সনাতনীদের মৃত্যু চালিয়ে দেয়া হচ্ছে! এত আত্মহত্যাই বা ওরা করবে কেন? এর কোনো তদন্ত হবে আদৌ এই বাংলাদেশে?
চট্টগ্রামের সাতকানিয়ায় পায়েল মজুমদার(১৮) এর মৃত্যুকে আত্মহত্যাই বলা হচ্ছে যেমন বলা হয় অন্যান্য হিন্দুদের ক্ষেত্রে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় এই ঘটনাটি ঘটে।
নিহত পায়েল মজুমদার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ার ঈশ্বরের টেক মজুমদার বাড়ির দুলাল মজুমদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পায়েলকে তাঁর নিজ শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তার বাবা তাকে উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. রোমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
অনেকে বলছেন, ঘরে মায়ের সাথে নাকি ঝগড়া হয়েছিলো পায়েলের। এরপরেই অভিমান করে পায়েল আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা।
তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের কথা পুলিশ বলে, পুলিশের কথা এখন আর আমলে নেয়ার মতো না। গণপতি চক্রবর্তী পরিবারের চার সদস্যের খুনের ঘটনাকেই যেভাবে তালগোল পাকিয়ে দিলো!
