ঢাকা: ছবি ছাড়া দেশের যে কোনো সরকারি কাজ করতে গেলে প্রশ্নের মুখে পড়াটাই স্বাভাবিক। কারণ এখানে জাতীয় স্বার্থ আছে।

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তে ছবি লাগবেই। এখানে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে জারি করা রুল খারিজ করে দেয় আদালত।

দীর্ঘ শুনানি শেষে আদালত ছবি ছাড়া এনআইডি দেওয়ার পক্ষে জারিকৃত রুলটি খারিজ করলো।

যারা ভাবছিলেন ধর্মের দোহাই দিয়ে নিজের পরিচয় লুকিয়ে রাখবেন তা হচ্ছে না।

ছবি দেওয়া ছাড়াই জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, হজ পালনসহ বিভিন্ন জরুরি সেবায় ছবি ও পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক। আর এইসব কাজে ছবি লাগবেই।

ছবি ছাড়া কোনো কাজ হয় না।

উল্লেখযোগ্য যে, বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। ফলে বিদ্যমান আইন অনুযায়ী ছবিসহ জাতীয় পরিচয়পত্রই করতে হবে জনগণকে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুযোগ নেই।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

প্রসঙ্গত, রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন এই বিষয় উল্লেখ করে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন।

রিট আবেদনে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।

এর আগে, ওই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা।

আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়তের বিধান নিয়মিত পালন করেন।

অর্থাৎ ধর্মের জন্য ছবি তার বাধা! তিনি কোনো ছবি তোলেন না।

আর এর ফলে তার জাতীয় পরিচয়পত্র হয়নি এবং এনআইডি না থাকায় বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেও সেটা নাকি নিষ্পত্তি হয়নি। সমাধান না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। তবে সমাধান তাঁর হলো না। ছবি লাগবেই। ছবি ছাড়া কাজ হয় না।

এ রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল ওই রুলে। দীর্ঘ শুনানি শেষ করে আজ বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *