সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বজ্রপাত থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গিয়েছে ।
আজ, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫র দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যদিও এই আগুনে কোনো ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ির সামনে হঠাৎ আগুন দেখা যায়।
