চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে যায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এই ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আজ, বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের মহড়া চলার সময় দুর্ঘটনাটি ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।

আইএসপিআর ঘটনা বিষয়ে জানায়, অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলা ছুড়লে আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় মারাত্মক আহত সেনাকর্মকর্তাকে উন্নত চিকিৎসার তাগিদে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনার কারণ উদঘাটন এবং অনুসন্ধান করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানায়নি আইএসপিআর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *