ধানমন্ডি: দেশের এদিকে ওদিকে ঘনঘন আবার অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে লাগে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তার উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন। যদিও এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তির আহতের খবর বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *