ঢাকা: দেশে আবার আগুনের খেলা শুরু হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

রাজধানীর ধানমন্ডি এবং মহাখালীর দুটি ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে ভবন দুটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি এই বিষয়ে জানান, গতকাল সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭-এ এপেক্সের একটি শোরুমে আগুনের সূত্রপাত হয়।

এবং মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনের পাশে একটি ৪র্থ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। তবে ভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুপুর ১২টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে গিয়ে আগুনের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল রাখা ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয়। যাই হোক আগুন‌ নিয়ন্ত্রণে এসেছে।

তবে প্রতিদিন এভাবে কোথাও না কোথাও আগুন লাগছেই। যা আবার আগের মতো জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *