খুলনা: বাঃ বাঃ! কী সুন্দর চলছে দেশটা! থানার কাছে মানুষকে গুলি করে চলে যাচ্ছে, পুলিশ ধাওয়া দিয়েও ধরতে পারলো না খুনীকে? তারেক রহমানের আমলে পুলিশ প্রশাসনের খুনী ধরতে এত কচ্ছপের গতি কেন? আবার গণপতি চক্রবর্তীর ঘটনায় দুইজনকে বাঘের গতিতে ধরে ফেলেছে! ব্যাপারটা বুঝলেন?
খুলনা শহরে দৌলতপুর থানার কাছে দিনদুপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ ধাওয়া দিয়েও মোটরসাইকেলে আসা খুনিদের ধরতে পারেনি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এই ঘটনাটি ঘটে।থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দুই থেকে ৩০০ মিটারের মতো।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে তার বুক ও পিঠে গুলি লাগে।
গুলির শব্দে ছুটে আসেন আশপাশের লোকজন। তবে খুনি তো আর বসে থাকবে না। দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ সময় পুলিশের একটি টহল দল কচ্ছপের গতিতে ধাওয়া করে দেখায় আরকি।
স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
