ঢাকা: জীবনের নিশ্চয়তা নেই। মানুষ মরছে, গলছে- প্রতিদিন এই তো ঘটছে দেশটায়। লাশের উপত্যকা!

এবার রাজধানী ঢাকার লালবাগে একটি বাড়ি থেকে এক আইনজীবীর লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন।

তাঁর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল মজিদ।

শনিবার লালবাগ থানার শহীদ নগর তিন নাম্বারের ফালা মসজিদ গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।

ওই ঘরে তিনি একাই থাকতেন বলে জানা গেছে। পুলিশের ধারণা দুই-তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে এইভাবে মরে পড়ে থাকা, এটা কি খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে?

বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি চার হাজার টাকা ভাড়ায় ওই রুমটিতে উঠেছিলেন।

ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাঁর শরীর পচে কিছুটা ফুলে গিয়েছিলো এবং ফোসকা ছিলো। এছাড়াও রুমে প্লেটে খাবারের কিছু অবশিষ্টও পাওয়া গেছে। বলা হচ্ছে রুমে নাকি মাদক সেবনের চিহ্ন ছিলো!

আনোয়ার হোসেন জজকোর্টের আইনজীবী ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *