ঢাকা: ভারত বরাবর মানবিক এবং বন্ধুত্বসুলভ আচরণ করে বাংলাদেশের সাথে। কিন্তু এই দেশের বর্তমান সরকার ভারতের সাথে কোনো বন্ধুত্বমূলক আচরণ করছে না। মাথামোটা তারেক রহমান চলছেন পাক, তুরস্ক, আমেরিকা, জামাতিরা কথায়।
পদ্মানদীতে প্রবল ঢেউয়ে ডুবে গিয়েছিল বাংলাদেশের নৌকা। নদীর খরস্রোতে তখন খাবি খাচ্ছেন একই পরিবারের ১০ জন। তার মধ্যে দাদা বুকে আঁকড়ে ধরে রয়েছেন মাত্র ২০ দিনের নাতিকে। স্রোতের টানে মাঝনদীতে সবাই প্রাণভয়ে ভীত।
বিষয়টা তখনই নজরে পড়ে বিএসএফ-এর। দ্রুত স্পিডবোট নামিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ। উদ্ধার করে নিয়ে আসে ক্যাম্পে।
শনিবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের লালগোলার তারানগর।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১০ জনই বাংলাদেশের নাগরিক। তাঁদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।
শনিবার বিকেলে হঠাৎ নৌকাডুবি হয়। বিএসএফ-এর নজরে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচেছেন তাঁরা। তাঁদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পে নিয়ে আসে বিএসএফ। তার পরে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
২০ দিনের শিশু সন্তানকে তার দাদা বুকে করে আঁকড়ে ধরে ভেসে ছিলেন পানিতে। শিশু সন্তানের মা ছিলেন সঙ্গে। এ ছাড়া ৮ এবং ৯ বছরের দুইটি শিশুও ছিলো। সব মিলিয়ে চার পুরুষ ও তিন মহিলা এবং তিন শিশু।
সবাইকে নতুন পোশাক ও খাবার দেওয়া হয়। এরপর খাঁদুয়া ক্যাম্পের বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড-এর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের পরে রাতে তাঁদের হস্তান্তর করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বিএসএস সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো কাজটা করেছে।
