চট্টগ্রাম: চট্টগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা যার বয়স ৬১, সেই আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এবং একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন।
আদালতের রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০১৫ সালের ৭ ডিসেম্বরের ঘটনা এটি। সকালে ভুক্তভোগী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজে যাওয়ার সময় মেয়েকে পাশের একটি বাসায় রেখে যান। এ সময় শিশুটি ঘরে একা ছিল।
অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে মজিবর মৃধা প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।
পরদিন শিশুটি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কান্নাকাটি করতে থাকে।
তালপরেই বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির মা ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।
