ঢাকা: ডাকসু সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা পেটা করার ছবি টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এবার খুব করে কাঁদো জিন্নাহ’র অবৈধ সন্তানেরা। কাঁদো রাজাকারের শাবকরা। তোমাদের তো আর উপায় নেই এখন। প্রকৃতির প্রতি উত্তর আছেই।
যেই মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের বাংলা ভাষার উপর আঘাত হানতে চেয়েছিলো যেই জিন্নাহ বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো সেই মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে টানানো হয়!
এর থেকে লজ্জার আর কিছু আছে?? ওরা থাকে বাংলাদেশে, পানি, হাওয়া খায় বাংলাদেশের কিন্তু মন পড়ে আছে পাকিস্তানে। ওদের কাছে বাংলাদেশের জাতির পিতার চাইতে জিন্নাহ বড়।
তবে এখন কান্নার রোল পড়েছে। ডাকসু সংগ্রহশালায় রাজাকার শিরোমনি গোলাম আযমকে জুতা পেটা করার ছবি টানিয়ে দিয়েছে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।
বাংলাদেশের ইতিহাসে জিন্নাহ’ একজন খলনায়ক। যারা বাংলাদেশ চায়নাই তারাই জিন্নাহ’কে উদযাপন করে। তাদের নেতাই গোলাম আজম! এটা দেশবাসীকে আমাদের আলাদাভাবে বোঝানোর কিছুই নেই।

উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ১৯৪৮ সালের ২১ শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এই বক্তব্য দিয়েছিলেন মুহাম্মদ আলি জিন্নাহ।
তাঁর এই বক্তব্যে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে,” মানি না, মানবো না”।
পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন দেন রফিক, জব্বার, সালাম, বরকতরা। যাদের আত্মবলিদানে আমরা আজ নিজের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলতে পারি।
“Urdu, and only Urdu, shall be the state language of Pakistan” — অর্থাৎ পাকিস্তান ও এর পূর্বপ্রদেশের মানুষের মতামত উপেক্ষা করে তিনি উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার একতরফা ঘোষণা দেন।
জিন্নাহর এই ঘোষণার সাথে সাথেই উপস্থিত জনতা এবং ছাত্রসমাজ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছিল।
পরবর্তীতে ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হাসপাতালেও তিনি একই বক্তব্য দিলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা বাঙালি জাতিকে ভাষার অধিকার রক্ষায় আরও বেশি ঐক্যবদ্ধ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।
উর্দুকে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন এই মোহাম্মদ আলি জিন্নাহ!
এদিকে সেই মোহাম্মদ আলি জিন্নাহকে সম্মান জানিয়ে ডাকসুতে মোহাম্মদ আলি জিন্নাহর ছবি টানিয়ে দেয় ছাত্র শিবিরের ডাকসু।
ভাষা আন্দোলন, ১৯৭১ ওরা সব মুছে ফেলছে।
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে মোহাম্মদ আলী জিন্নাহর সাঁটানো ছবি ভাঙ্গচুরের পর গোলাম আজমের প্রতি জুতা নিক্ষেপের ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন।
ছবিটি আশির দশকের। যেখানে বায়তুল মোকাররম এলাকায় তার দিকে বাংলাদেশের ক্ষুব্ধ মানুষদের জুতা নিক্ষেপ করতে দেখা যায়।
