ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে গুলি করে, কুপিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) কে হত্যা করা হয়।
জানা গিয়েছে, নিহত ফরহাদ রায়েরবাজার এলাকার ‘এলেক্স গ্রুপের’ সদস্য ছিলেন।
মঙ্গলবার তথা ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বসিলা সেতুসংলগ্ন আরশিনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিব বলেন, দুপুরে চুল কাটানোর জন্য আরশিনগরের একটি সেলুনের সামনে দাঁড়িয়েছিলেন ফরহাদ।
ঠিক এ সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন সেখানে এসে তার ওপর হামলা চালায়।
সাকিব জানান, হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়েও জখম করে। ঘটনা ঘটিয়ে পালায়।
