ঢাকা: হামের উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত রোগী। অথচ পরীক্ষা হচ্ছে না। চিকিৎসা ব্যবস্থাপনায় জটিলতা বাড়ছে। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিএনপি-জামাতের অপশাসনে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নেই। চিকিৎসা নেই। পরীক্ষা নেই। শুধু ভোগান্তি। শুধু মৃত্যু। শুধু ফি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩২০ জন আক্রান্ত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৪৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।
