ঢাকা: হাম, নিউমোনিয়া, ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে দেশে। কোনো সঠিক ব্যবস্থাপনা নেই সরকারের পক্ষ থেকে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
এই নিয়ে চলতি বছর সব মিলিয়ে হামে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।
আজ, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২৮২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এবং গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৯৪৬ শিশু মারা গিয়েছে । হাম শনাক্তের পর মারা গেছে ১০০ জন শিশু। আর এই পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ৪৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে দেশে ২০ হাজার ৩৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
