ঢাকা: দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

তথ্য বলছে, এই একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮৪ জন। এই নিয়ে গত সাত দিনে ডেঙ্গুতে মারা গেলেন ৩৩ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *